জিনসেট (প্যানাক্স জিনসেং)
উপাদানঃ
জিনসেট ৫০০ মি.গ্রা. ক্যাপসুলঃ প্রতি ক্যাপসুল-এ রয়েছে প্যানাক্স জিনসেং শুষ্কসার ৫০০ মিগ্রা।
বর্ণনাঃ
প্যানাক্স জিনসেং, যা কোরিয়ান জিনসেং নামেও পরিচিত। এটি একটি ভেষজ যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। জিনসেং-এর সক্রিয় উপাদান গুলির মধ্যে জিনসেনোসাইড অন্যতম। এই সক্রিয় উপাদান গুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, ইহা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে রক্তের শর্করার মাত্রা হ্রাস করে। প্যানাক্স জিনসেং মানসিক শক্তিবর্ধক, শারিরীক শক্তিবর্ধক, সহনশীলতাবর্ধক, জারণ রোধক, অনুচক্রিকা সমাবেশ বিরোধী, ভাইরাসরোধী, রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপক, যৌনশক্তি বর্ধক। এছাড়াও ইহার অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে, ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তকে পাতলা করে এবং রক্তের এলডিএলকে অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।
ফার্মাকোলজি:
প্যানাক্স জিনসেং হল একটি সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ। এটি শরীরের অক্সিজেন গ্রহণ বাড়াতে সাহায্য কওে যা ক্লিনিক্যালী প্রমানিত। জিনসেন মূলত শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। প্যানাক্স জিনসেং-এর প্রধান সক্রিয় উপাদান সমূহ হল জিনসেনেসাইডস, যে গুলির বিভিন্ন ধরনের থেরাপিউটিক প্রভাব রয়েছে, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেশন, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, ভাসোরেলেক্সেশন, অ্যান্টিঅ্যালার্জিক, অ্যান্টিডায়াবেটিক এবং অ্যান্টিক্যান্সার প্রভাব আছে বলে প্রমাণিত হয়েছে। প্যানাক্স জিনসেং একটি অ্যাফ্রোডিসিয়াক হিসাবে অত্যধিক খ্যাতি লাভ করেছে এবং এটি যৌনকর্মহীনতা চিকিতসার পাশাপাশি যৌন চাহিদা উন্নত করতে ব্যবহৃত হয়। প্যানাক্স জিনসেং মূলত স্মৃতিশক্তি হ্রাস, ডায়াবেটিস, কামশীলতা এবং অকাল বীর্যপাতের ক্ষেত্রে অত্যধিক কার্যকর
রোগ নির্দেশনা:
ক্যাপসুল জিনসেট যে সকল রোগের জন্য নির্দেশিত
* সাধারণ দূর্বলতা
* স্নায়বিক দূর্বলতা
* মানসিক উদ্বেগ
* যৌন দূর্বলতা
* স্মরণশক্তির দূর্বলতা অরুচি
* পাকস্থলীর গোলযোগ
* অ্যালকোহলের পার্শপ্রতিক্রিয়া
* মনোযোগের অভাব
* অস্তিরতা ও
* ভাইরাসসংক্রমণ।
সেবনবিধিঃ
প্রাপ্তবয়স্কঃ ১ ক্যাপসুল দৈনিক ১-২ বার আহারের পর অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া:
বহুবছর ব্যবহারে প্যানাক্স জিনসেংএর কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়না।
প্রতি নির্দেশনা:
প্যানাক্স জিনসেং যে কোন ভিটামিন, মিনারেল অথবা হারবাল ঔষধের সাথে গ্রহণ করা যায়। তথাপি, অন্য কোন ঔষধ গ্রহণকালীন সময়ে প্যানাক্স জিনসেং গ্রহণের ব্যাপাওে চিকিৎসকের পরামর্শ নেয়া ভাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জার্মান কমিশন ই এর সূত্র মতে প্যানাক্স জিনসেং এর বিরুদ্ধ ব্যবহার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় না।
গর্ভবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার:
জার্মান কমিশন-ই ও আমেরিকান হারবাল প্রডাক্ট এসোসিয়েশনের সূত্র মতে গর্ভাবস্থায় বা স্তন্যদান কালে প্যানাক্স জিনসেং ব্যবহারে কোন প্রতিবন্ধকতা নেই। তবে, দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা জনিত বিষয়ে তথ্য অপ্রতুল। চাইনিজ ট্রাডিশনাল মেডিসিনে জিনসেং মূল গর্ভাবস্থায়, সন্তান জন্মদান কালে ও জন্ম পরবর্তী কালের নির্দেশনায় কোন প্রকার বিরুদ্ধ নির্দেশনা পাওয়া যায় না।
সতর্কতাঃ
প্যানাক্স জিনসেং গ্রহণে অনেক সময় অতিরিক্ত যৌন উত্তেজনা অথবা ইনসমনিয়া (নির্ঘুম) সৃষ্টি হতে পারে। কোন কোন ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। শিশুদের ক্ষেত্রে অথবা যকৃৎ বা কিডনী রোগাক্রান্ত অবস্থায় জিনসেং নিরাপদ নয়।
সংরক্ষণঃ
আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং সকল প্রকার ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন।
পরিবেশনা:
জিনসেট ৫০০ মি.গ্রা. ক্যাপসুলঃ প্রতিটি বক্সে ৩x১০ ক্যাপসুল এ্যালু এ্যালু ব্লিস্টার প্যাকে।